- স্টেইনলেস স্টিল, প্লাস্টিক নয়
- শুধু সাদা, বর্ডার নেই
প্লাস্টিক নয় — স্টেইনলেস স্টিলের প্লেট
নম্বর প্লেট কেনার আগে তিনটি জিনিস দেখে নিন: উপাদান, মাপ আর ব্যাকগ্রাউন্ডের রং।
১প্লাস্টিক নয় — ১ মিমি স্টেইনলেস স্টিল
বিআরটিএ-র শর্ত অনুযায়ী প্লেট স্টেইনলেস স্টিল বা অ্যালুমিনিয়ামের হতে হবে। বাজারের অনেক প্লেট প্লাস্টিকের — রোদে রং জ্বলে যায়, ফেটে যায়। আমাদের প্লেট মরিচা ধরে না, বছরের পর বছর টেকে।
২বিআরটিএ-র নির্ধারিত মাপ
মোটরসাইকেল ২৮৫ × ৫০ মিমি, স্কুটার ২০০ × ১০০ মিমি। প্রতিটি বাংলা অক্ষর ও সংখ্যা ২০ মিমির বেশি উঁচু — মেপে কাটা স্টেনসিলে রং করা।
৩শুধু সাদা ব্যাকগ্রাউন্ড — কোনো বর্ডার নয়
নিয়মে প্লেটে কোনো নকশা বা সাজসজ্জা রাখা যাবে না। অনেকে কালো বর্ডার দিচ্ছে — আমরা দিই শুধু সাদা ব্যাকগ্রাউন্ডে কালো বাংলা লেখা, ঠিক যেমন নিয়মে বলা আছে।
আমাদের প্লেট
স্টেইনলেস স্টিল · বিআরটিএ-র মাপ · শুধু সাদা ব্যাকগ্রাউন্ড · কালো বাংলা লেখা
যা দেখে সাবধান হবেন
প্লাস্টিক বা অ্যাক্রিলিক প্লেট · কালো বর্ডার বা নকশা · ছোট বা ভুল মাপের অক্ষর
অর্ডারের আগেই দেখুন
আপনার নম্বর লিখুন, প্লেটটা দেখুন
যে প্রিভিউ দেখছেন, ঠিক সেটাই তৈরি হবে — একই ফন্ট, একই মাপ, একই ইঞ্জিন। লম্বা জেলার নামও ২০ মিমির বেশি উচ্চতায় এক লাইনে সাজানো হয়।
স্টেইনলেস স্টিল বা অ্যালুমিনিয়াম
নিয়ম অনুযায়ী প্লেট অবশ্যই স্টেইনলেস স্টিল বা অ্যালুমিনিয়ামের হতে হবে — প্লাস্টিক নয়। আমরা দিই ১ মিমি স্টেইনলেস স্টিল।
মোটরসাইকেল ২৮৫ × ৫০ মিমি
নম্বর এক লাইনে, যেমন ঢাকা মেট্রো-ল-১১-১২২৯
স্কুটার ২০০ × ১০০ মিমি
দুই লাইনে: উপরে জেলা-সিরিজ, নিচে নম্বর
অক্ষর কমপক্ষে ২০ মিমি
প্রতিটি বাংলা অক্ষর ও সংখ্যার উচ্চতা ২০ মিমির বেশি
শুধু সাদা ব্যাকগ্রাউন্ড
কোনো নকশা, লোগো, সাজসজ্জা বা কালো বর্ডার রাখা যাবে না
কালো বাংলা অক্ষর ও সংখ্যা
সাদা ব্যাকগ্রাউন্ডে কালো রঙে বাংলায় পুরো রেজিস্ট্রেশন নম্বর
আমরা বিআরটিএ-র কোনো অংশ নই। আমরা বিআরটিএ-র নির্ধারিত মাপ ও শর্ত অনুযায়ী মোটরসাইকেলের সামনের ম্যানুয়াল নম্বর প্লেট তৈরি করি।
প্যাকেজ ও দাম
আপনার দরকার মতো বেছে নিন
দুই প্যাকেজেই একই ১ মিমি স্টেইনলেস স্টিলের প্লেট। সব প্যাকেজেই হোম ডেলিভারি। ব্র্যাকেট প্যাকেজে আপনার বাইকের মডেল জানাতে হবে।
কীভাবে কাজ করে
চার ধাপে আপনার প্লেট
- ১
নম্বর দিন
জেলা, সিরিজ ও নম্বর লিখুন — সাথে সাথে প্লেটের প্রিভিউ দেখুন।
- ২
ছবি দিন
রেজিস্ট্রেশন কার্ড বা গাড়ির পেছনের নম্বর প্লেটের ছবি দিন — আমরা নম্বর মিলিয়ে যাচাই করব।
- ৩
অগ্রিম দিন
৳১০০ অগ্রিম বা পুরো টাকা অনলাইনে দিয়ে অর্ডার কনফার্ম করুন। প্লেট আপনার নম্বরে আলাদা করে বানানো হয়, তাই অগ্রিম পেলেই কাজ শুরু করি — এই টাকা মোট দাম থেকেই বাদ যায়।
- ৪
ঘরে বসে নিন
প্লেট তৈরি করে কুরিয়ারে পাঠাই, বাকি টাকা ডেলিভারিতে।
যেভাবে বানাই
১ মিমি স্টেইনলেস স্টিল
প্লাস্টিক নয় — মরিচা ধরে না, রোদে ফাটে না, সহজে বাঁকে না। কোনাগুলো R5 মাপে গোল করা।
2K রং + ম্যাট ক্লিয়ার কোট
ইপক্সি প্রাইমার, সাদা 2K রঙের ব্যাকগ্রাউন্ড, স্টেনসিলে কালো 2K অক্ষর। রোদ-বৃষ্টিতে টেকসই।
মাপে নিখুঁত, শুধু সাদা
বিআরটিএ-র মাপে কাটা প্লেট, প্রতিটি অক্ষর ২০ মিমির বেশি উচ্চতায়। কোনো নকশা বা কালো বর্ডার নেই।
প্রশ্নোত্তর
যা জানতে চান
প্রশ্ন আছে? কল করুন
অর্ডারের অবস্থা জানতে অর্ডার ট্র্যাক করুন।